বৃহস্পতিবার, ৬ই মে, ২০২৬ ইং, ভোর ৫:১৬
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

সোমবার থেকে সারাদেশে নৌযান চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট  আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন দিচ্ছে সরকার। লকডাউনের কারণে সোমবার সকাল ৬টা থেকে সারাদেশের সব ধরনের যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। তবে মালবাহী জাহাজ চলাচল করবে।

এদিকে লকডাউনের সময় জরুরি খাদ্যবাহী ট্রেন ছাড়া সব প্রকার যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সোমবার (৫ এপ্রিল) ভোর থেকেই সারাদেশে লকডাউন কার্যকর হচ্ছে। শনিবার বিকালে সচিবদের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।