মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের কথা ভাবছে ইরান

অনলাইন ডেস্ক  তীক্ত অভিজ্ঞতা ভুলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের কথা ভাবছে ইরান।

ইরানের প্রবীণ সংসদ সদস্য সাইয়েদ মোহাম্মাদ-রেজা মিরতাজেদ্দিনি বলেছেন, দক্ষিণ কোরিয়ায় আটকেপড়া তার দেশের অর্থ ফেরত না দেওয়ার ঘটনায় সিউলই বেশি ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করার বিষয়টি পুনর্বিবেচনা করবে ইরান।

দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের তেল বিক্রি বাবদ ৭০০ কোটি ডলার পাওনা রয়েছে। কিন্তু সিউল ইরানের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার অজুহাতে ওই অর্থ ইরানকে পরিশোধ করছে না। এ নিয়ে তেহরান ও সিউলের মধ্যে গত কয়েক মাস ধরে টানাপড়েন চলছে।

এ সম্পর্কে মিরতাজেদ্দিনি বলেন, যে দক্ষিণ কোরিয়া আমেরিকার হাতের ইশারায় ওঠবস করে তার সঙ্গে আর বাণিজ্যিক লেনদেন করবে না ইরান। এমনকি সিউলের সঙ্গে সম্পর্ক থাকবে কিনা তাও বিবেচনা করে দেখবে তেহরান।

পারস্য উপসাগরে দুষণ সৃষ্টি করার অভিযোগে ইরানে আটক দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ সম্পর্কে ইরানের এই সিনিয়র সংসদ সদস্য বলেন, আইন লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ কোরিয়ার জাহাজটি আটক করা হয়েছে।

সিউল তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জাহাজটিকে মুক্ত করা হবে না।