রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:০৫
শিরোনাম :
লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী

লকডাউন প্রত্যাহারের দাবিতে নিউমার্কেট এলাকায় ফের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট  লকডাউন প্রত্যাহারের দাবিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

লকডাউনের প্রথম দিন সোমবার সকালে নিউমার্কেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এর আগে গতকাল রোববার দুপুরের পর অবিলম্বে লকডাউন প্রত্যাহার দাবিতে ব্যবসায়ীরা মিছিল বের করেন। তারই ধারাবাহিকতায় আজ সকালেও রাস্তায় নামেন তারা।

গাউছিয়া, নুর ম্যানশন, চাঁদনী চক মার্কেটের হাজার হাজার দোকান মালিক এবং কর্মচারীরা সকাল সাড়ে ১০ টায় মিছিল নিয়ে রাস্তায় বের হলে গাউছিয়া মার্কেটের মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে।

এ সময় তারা অবিলম্বে লকডাউন প্রত্যাহারের দাবি জানিয়ে ‘লকডাউন মানি না’, ‘দোকানপাট খুলবো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ব্যবসায়ীরা বলেন, আমরা কোনো লকডাউন চাই না। এটাই আমাদের এক দফা দাবি। কারণ আমাদের পরিবার আমাদের আয়ের ওপর নির্ভর করে। দোকান বন্ধ থাকলে আমরা সংসার চালাবো কীভাবে?

নিউমার্কেটের ব্যবসায়ী শাহীন মিয়া বলেন, আমাদের দাবি শুধু একটাই- লকডাউনের বিধিনিষেধ যতই থাকুক, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে আগ্রহী। আমাদের দোকানপাট বন্ধ থাকলে রুটি-রুজিও বন্ধ হয়ে যাবে। সামনে ঈদ, তবে সেটা বড় কথা নয়, আমাদের খেয়ে বাঁচতে হবে সেই বাঁচার অধিকার চাই।

আরেক ব্যবসায়ী বলেন, গত রমজানেও লকডাউনের কারণে আমাদের ব্যবসা বন্ধ ছিল। এই সময়ে আমরা আমাদের কর্মচারীদের বেতন দিই। কিন্তু এখন ব্যবসা বন্ধ থাকলে তাদের বেতন কোথা থেকে দেব।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নিউমার্কেট থানা পুলিশ।

ডিএমপির নিউমার্কেট অঞ্চলের এডিসি ইহসানুল ফেরদৌস জানান, ব্যবসায়ী ও দোকান মালিকদের প্রতিনিধির সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে।

এর আগে গত শনিবার রোজা ও ঈদ সামনে রেখে লকডাউনের এক সপ্তাহ ৪ ঘণ্টার জন্য দোকান খোলা রাখার দাবি জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

প্রসঙ্গত, দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।