সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩২
শিরোনাম :
কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে

প্রশান্ত মহাসাগরে চীনের বিমানবাহী রণতরী

অনলাইন ডেস্ক  প্রশান্ত মহাসাগরে জাপানের জলসীমার কাছ দিয়ে গত রোববার চীনের একটি বিমানবাহী রণতরীর উপস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে জাপান।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনায় উদ্বেগ জানানো হয়।এতে বলা হয়, চীনের বিমানবাহী রণতরী লিয়নিংয়ের পাশে এ সময় আরও পাঁচটি সামরিক জাহাজ ছিল। এগুলো রণতরীকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। খবর তাসনিম নিউজের।

রোববার সকাল ৮টার দিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাগাসাকির দানজো দ্বীপ থেকে ৪৭০ কিলোমিটার দূরে চীনের ওই রণতরীটিকে দেখা গেছে।

এর পর চীনা রণতরীর বহরকে ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝখান দিয়ে চলে যেতে দেখা যায়।

২০২০ সালের এপ্রিলের পর এ বছর প্রথমবারের মতো চীনের ওই বিমানবাহী রণতরীকে প্রশান্ত মহাসাগরে দেখা গেল।

শনিবার পূর্ব প্রশান্ত মহাসাগরে ছিল যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার যৌথ সামরিক মহড়া। এর একদিন পরই চীনের রণতরীর দেখা মিলল প্রশান্ত মহাসাগরে।