শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৭
শিরোনাম :
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ মহাপরিচালক সেলিম ফকিরের সুযোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সমবায় খাত, সঞ্চার হচ্ছে নতুন গতি গোপালগঞ্জে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ

সব মামলায় জামিন দুই সপ্তাহ বাড়ল

ডেস্ক রিপোর্ট  সব মামলায় জামিনের মেয়াদ ও আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা দুই সপ্তাহ বাড়িয়েছেন সুপ্রিমকোর্ট।

একই সঙ্গে নিষেধাজ্ঞাকালে অধস্তন আদালতে কর্মরত সব বিচারক এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থল ত্যাগ না করার জন্য বলা হয়েছে।

রোববার রাতে প্রধান বিচারপতির নির্দেশক্রমে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, করোনা পরিস্থিতিতে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম সীমিত করা হয়েছে।

অন্য সব অধস্তন আদালত ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে, সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন।

এতে বলা হয়, যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে সেসব মামলার জামিন আগামী দুই সপ্তাহ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিনের ক্ষেত্রেও আগামী দুই সপ্তাহ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

আবার যেসব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে সেসব অন্তর্বর্তীকালীন আদেশগুলোর কার্যকারিতাও আগামী দুই সপ্তাহ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।