শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:৩৭
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান

অনলাইন ডেস্ক  অবশেষে পরমাণু চুক্তি রক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মঙ্গলবার এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, আমাদের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে সেগুলো কখনোই খাটো করে দেখছি না। মাত্র আলোচনা শুরু হচ্ছে। দ্রুত কোনো বড় অগ্রগতি আশা করছি না। কারণ আমরা ধারণা করছি আলোচনা কঠিন হবে।

প্রাইস জানান, বাইডেন প্রশাসনের লক্ষ্য হলো চুক্তি মেনে চলতে দ্বিপক্ষীয় সমঝোতার মঞ্চ প্রস্তুত করা। খবর বিবিসির।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবারের বৈঠক হলো নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপায় নিয়ে আলোচনা।

২০১৮ সালের মে মাসে সম্পূর্ণ অবৈধভাবে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।

তিনি ঘোষণা করেন, ইরানকে তার ভাষায় আরেকটি ‘ভালো চুক্তি’ স্বাক্ষরে বাধ্য করার লক্ষ্যে তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ করা হয়েছে।

নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন পরমাণু সমঝোতা নিয়ে ইরানকে শর্ত দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে তেহরান যদি নিজের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, তা হলে আমেরিকাও এ সমঝোতায় ফিরে আসবে।