শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ২:৩৫
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

নিউমার্কেটে দোকান খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট  লকডাউন তুলে নিয়ে মার্কেট খুলে দেওয়ার দাবি জানিয়ে রাজধানীর নিউমার্কেট এলাকায় বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

টানা তৃতীয় দিনের মতো মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চাঁদনীচক শপিং কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেন ব্যবসায়ী ও দোকানমালিকরা।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ীরা দিনের নির্দিষ্ট একটা সময় স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার দাবি জানান।

করোনা মহামারি ঠেকাতে সরকারের বিধিনিষেধের কারণে এসব দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

কামাল হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, সরকার ভাবুক— ব্যবসাপ্রতিষ্ঠান না টিকলে দেশও টিকবে না। আমরা নির্দিষ্ট একটা সময় মার্কেট খোলা রাখতে চাই। রমজানে দোকান খোলা না থাকলে কী হবে, জানি না। গত বছরের ক্ষতিই পুষিয়ে উঠতে পারিনি।

গ্লোব শপিং কমপ্লেক্সের এ ব্যবসায়ী যখন এমন কথা বলছিলেন, তখন তার চোখ দিয়ে অঝোরে পানি ঝরছিল।

নারায়ণগঞ্জ থেকে বিক্ষোভে যোগ দিতে আসা নারী উদ্যোক্তা দিলশাদ আফরিন বলেন, আমার মতো হাজারো নারী উদ্যোক্তা ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছেন। উদ্যোক্তা হয়েছেন। অনেক নারী উদ্যোক্তাই এখন খেয়ে না খেয়ে আছেন।

চাঁদনীচক বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, গত বছরের সাধারণ ছুটি ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের ধাক্কা জানুয়ারি মাস থেকে একটু একটু করে সামলে উঠছেন তারা।

তিনি বলেন, আমাদের কাপড়টা পাইকারি বিক্রেতাদের কাছ থেকে খুচরা বিক্রেতাদের কাছে যাবে। তার পর কাস্টমাররা কিনবেন, তার পর টেইলরের কাছে বানাতে দেবেন— আমাদের পিকআওয়ার এখন।