বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৪৭
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

পরমাণু নিয়ে ১৩৩ সাফল্য উন্মোচন করবে ইরান

অনলাইন ডেস্ক  পরমাণু ক্ষেত্রে ১৩৩টি সাফল্য জনসমক্ষে উন্মোচন করবে ইরান।

আগামী শুক্রবার জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে দেশটির পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানিয়েছেন খবর ইরনার।

মঙ্গলবার তিনি বলেছেন, এদিন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি পরমাণু শিল্পে অর্জিত ১৩৩ সাফল্য উন্মোচন করবেন। এছাড়া পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহিসহ পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

কামালভান্দি আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট রুহানি সেদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোয়ান্টাম, লেজার, নিউক্লিয়ার মেডিসিন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ বিভিন্ন ক্ষেত্রে ১২টি প্রকল্প উদ্বোধন করবেন।

ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র আরও বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ খাতে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আইআর -৯ সেন্ট্রিফিউজের মেকানিক্যাল পরীক্ষা।

এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্ট্রিফিজউজ। এটি ইরানিরা নিজস্ব পদ্ধতিতে তৈরি করেছেন এবং তা ভালো কাজ করছে।