শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৩৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

মসজিদে সভা-সমাবেশ নিষিদ্ধ

ডেক্সরিপোর্ট  দেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশজুড়ে চলছে কঠোর বিধিনিষেধ। প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুর রেকর্ড করছে করোনা ভাইরাস। এমন অবস্থায় গেলো সোমবার থেকে দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার জুমা ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে-পরে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কোনো ধরনের সভা-সমাবেশ না করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (৭ এপ্রিল) ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের সব মসজিদে জুমা ও ওয়াক্তের নামাজ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আগে ও পরে গণজমায়েত নিরুৎসাহিত করতে এ অনুরোধ করা হয়েছে।

গত সোমবার ( ৫ এপ্রিল) মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে ১০টি শর্ত মানতে অনুরোধ করেছিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আর আজ থেকে মসজিদে তারাবিসহ অন্যান্য নামাজ আদায়ের সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার নির্দেশ নেয় মন্ত্রণালয়।

একই সঙ্গে গেলো সোমবার যে শর্তগুলো দেয়া হয়েছিল, তা মেনে চলতে অনুরোধ করা হয়। যদি নির্দেশনা মানা না হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।