রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:৫৯
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন মোদি

অনলাইন ডেস্ক  প্রথম ডোজের ৩৭ দিন পর করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে দিল্লির এআইআইএমএস হাসপাতালে দ্বিতীয় ডোজ নেন তিনি, খবর এনডিটিভির। টিকা নেওয়ার পর টুইটারে দেওয়া এক বার্তায় করোনামুক্ত থাকতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মোদি।

টুইটে তিনি লিখেছেন, ‘এআইআইএমএস-এ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছি। ভাইরাসকে পরাজিত করতে টিকা নেওয়া হলো একটি উপায়। আপনি যদি টিকা নেওয়ার যোগ্য হন তবে শিগগিরই আপনার ডোজটি নিয়ে নিন।’

এর আগে ১ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। দেশে টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপে ওই টিকা নেন তিনি। সেসময় কেবল প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হচ্ছিল। তবে গত ১ এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়সী সবাইকে করোনার টিকা দেওয়া হচ্ছে।

ভারতজুড়ে করোনার সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে মানুষ। করোনা মোকাবিলায় ভারতে আপাতত দুটি টিকা দেওয়া হচ্ছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাটি উৎপাদন করছে পুনের সেরাম ইনস্টিটিউট। অন্যদিকে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক ও আইসিএমআর যৌথভাবে উৎপাদন করছে কোভ্যাক্সিন। বর্তমানে সেখানে এই দুটি টিকাই প্রয়োগ করা হচ্ছে।