বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৮
শিরোনাম :
বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

দূতাবাসে ঢুকতে পারছি না: লন্ডনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক  যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত মিয়ানমার দূতাবাসের রাষ্ট্রদূত কিয়াও জর মিন বলেছেন, তাকে দূতাবাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বুধবার (৭ এপ্রিল) তিনি এ কথা বলেছেন বলে বৃহস্পতিবার (৮ এপ্রিল) জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়, কিয়াও জরের ডেপুটি মিয়ানমারের সামরিক সরকারের পক্ষে লন্ডন দূতাবাসের দায়িত্ব নিয়েছেন। এ ঘটনাকে কিয়াও জর ‘লন্ডনের মধ্যে এক ধরনের অভ্যুত্থান’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এ ধরণের অভ্যুত্থান সংঘটিত হতে পারে না।’

ছবিতে দেখা গেছে, লন্ডনের মেফেয়ার এলাকায় মিয়ানমারের দূতাবাসের সামনে মিন দাঁড়িয়ে আছেন এবং মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলছেন। গত মাসে অং সান সু চির মুক্তি দাবি করেছিলেন কিয়াও জর মিন। তিনি তখন বলেছিলেন, মিয়ানমার বিভক্ত হয়ে আছে এবং গৃহযুদ্ধের ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, তার মন্তব্য দেশদ্রোহিতা নয়। তিনি মধ্যবর্তী অবস্থানে রয়েছেন বলে উল্লেখ করেন মিন।