বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভ্যাকসিন পাসপোর্ট দেবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট  বাংলাদেশ করোনা ‘ভ্যাকসিন পাসপোর্ট’ দেওয়ার প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, যারা করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তাদের সনদের পাশাপাশি সরকার ‘ভ্যাকসিন পাসপোর্ট’ দেবে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর তিনি একথা জানান।

তিনি বলেন, করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার পর ভ্যাকসিন সার্টিফিকেট স্বয়ংক্রিয়ভাবে (অটোমেটিক জেনারেটেড) চালু হবে। একইসঙ্গে করোনা সার্টিফিকেটও দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, দ্বিতীয় ডোজ নিয়েছি। শারীরিকভাবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছি না। শুরুতে ভ্যাকসিনের জন্য অনলাইনে নিবন্ধন করতে সমস্যা হয়েছিল। তবে এখন সে সমস্যা নেই, যোগ করেন পলক।

উল্লেখ্য, ‘ভ্যাকসিন পাসপোর্ট’ একটি সার্টিফিকেট। এতে কেউ ভ্যাকসিন নিয়েছেন কি না, সে তথ্য বিস্তারিত উল্লেখ থাকবে। ইতোমধ্যেই বেশ কয়েকটি দেশ ভ্যাকসিন পাসপোর্ট তৈরি শুরু করেছে।