রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সাকিব এই যুগের সেরা অলরাউন্ডার: দীনেশ কার্তিক

অনলাইন ডেস্ক  শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্জাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এ বছর নিজের পুরনো দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে তিনি দলের সাথে ভারতের চেন্নাইতে অবস্থান করছেন।

তার আগে দলের সাথে মুম্বাইতে ক্যাম্প করেছেন তিনি। চলতি আসরে সাকিবকে আবারও দলে ফেরাতে পেরে যেন মহাখুশি কেকেআর কর্তৃপক্ষ। সবার মাঝেই বাংলাদেশি পোস্টার বয়কে নিয়ে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এবার সাকিবের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেকেআরের সাবেক অধিনায়ক ও বর্তমান সহ-অধিনায়ক দীনেশ কার্তিক।

বুধবার ইন্সটাগ্রামে এক লাইভ আড্ডায় ভক্তদের মুখোমুখি হন তিনি। সেখানে সাকিবকে আখ্যায়িত করেছেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে। এক প্রশ্নের জবাবে বলেন, ‘অসাধারণ অলরাউন্ডার এবং খুব সম্ভবত বর্তমান যুগের সেরাদের একজন সাকিব।’

আরেক ভক্ত প্রশ্ন করেন, পুরনোদের মধ্যে কাকে ফিরে পেয়ে সবচেয়ে বেশি খুশি দল? জবাবে দীনেশ কার্তিক বলেন, ‘অবশ্যই সাকিব। তাকে ফিরে পেয়ে আমরা আনন্দিত। সে আগেও কেকেআরের হয়ে খেলেছে এবং তাকে পেয়ে আমরা উচ্ছ্বসিত।’

আগামী ১১ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ সাকিবের পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটিতে একাদশে থাকার জোর সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসানের।