রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বাংলাদেশ সেনাবাহিনীকে ১ লাখ টিকা দিলেন ভারতের সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট  অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এক লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের কাছে তিনি এগুলো হস্তান্তর করেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর।

এদিন ঢাকা সেনানিবাসস্থ সেনাসদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি (বার), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় সেনাপ্রধান।

এর আগে সকালে পাঁচদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের সেনাপ্রধান। বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে এই সফরে এলেন তিনি।

ভারতীয় সেনাপ্রধানের সাথে তাঁর স্ত্রী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল আছেন। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বিভিন্ন সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন। ভারতীয় সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও শ্রদ্ধা জানাবেন।

জাতিসংঘের শান্তির সমর্থনে অপারেশন সম্পর্কিত সেমিনারে তাঁর অভিজ্ঞতা বিনিময় করবেন ভারতীয় সেনাপ্রধান। তিনি যৌথ সামরিক অনুশীলন- শান্তির অগ্রসেনার সমাপনী অনুশীলন, হার্ডওয়্যার প্রদর্শনী এবং সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। ভারতীয় সেনাপ্রধানের এই সফর দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।