বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৯
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

কঙ্গোতে বাস উল্টে আগুন, পুড়ে মরলো ৪০ যাত্রী

অনলাইন ডেস্ক  মধ্য আফ্রিকার রাষ্ট্র ডেমোক্র্যাটিক রিপাবলিক (ডিআর) অব কঙ্গোতে একটি বাস উল্টে তাতে আগুন লাগলে বাসে থাকা আনুমানিক ৪০ জন যাত্রী জীবিত পুড়ে মারা গেছেন। শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলে ঘটা মর্মান্তিক এ দুর্ঘটনার ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা যায়, কঙ্গোর রাজধানী কিনশাসা থেকে পূর্বে অবস্থিত কিউওয়ায়া নামক গ্রামের পাশে গতকাল শুক্রবার (৯ এপ্রিল) মর্মান্তিক এই দুর্ঘটনায় এসব মানুষের প্রাণহানি হয়েছে।

রাজধানী কিনশাসার গভর্নর ইৎশুনডালা বলেন, ‘প্রায় কোনো কিছুর অস্তিত্ব নেই সেখানে। সব ভষ্মীভূত হয়ে গেছে। এছাড়া মর্মান্তিক ওই বাস দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ৩১ জনের মধ্যে ৯ জনের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট হওয়া ভয়াবহ ওই বাস দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। রাস্তায় চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া ফল। তবে রয়টার্স ওই ভিডিও ফুটেজের সত্যতা নিশ্চিত করতে পারেনি।