বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৪৬
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

১২ এপ্রিল শেষ হচ্ছে বইমেলা

ডেস্ক রিপোর্ট  আগামী ১২ এপ্রিল অমর একুশে গ্রন্থমেলা শেষ হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

শনিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান এক বার্তায় এ তথ্য জানান।

এবারের বইমেলা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল। তবে ওইদিন থেকে সর্বাত্মক লকডাউন শুরুর ঘোষণা আসায় নির্ধারিত সময়ের দুদিন আগেই বইমেলা শেষ করার সিদ্ধান্ত নিল সরকার।

করোনা মহামারির নানা বাধা পেরিয়ে গত ১৮ মার্চ থেকে শুরু হয় এবারের বইমেলা। শুরুতে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলার সময়সূচি ধার্য করা হলেও করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মেলার সময় কমিয়ে সন্ধ্যা ৬টায় শেষ করার সিদ্ধান্ত হয়।

এরপর দেশজুড়ে সরকার চলাচলে বিধিনিষেধ আরোপ করায় ফের বইমেলার সময়সূচিতে পরিবর্তন এনে বেলা ১২ট থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়।