শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:০২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

আলআকসায় ফিলিস্তিনিদের নামাজ আদায়ে ইসরাইলের বাধা

অনলাইন ডেস্ক  জেরুজালেমে অবস্থিত মুসলমানদের পবিত্রতম মসজিদ আলআকসায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে বাধা দিয়েছে ইসরাইলি বাহিনী।

পশ্চিমতীর ও জেরুজালেম থেকে আসা মুসল্লিদের আলআকসায় প্রবেশের অনুমতি নেই—এমন কথা বলে শুক্রবার তাদের বাড়ি পাঠিয়ে দেয় ইসরাইলি পুলিশ। খবর আনাদোলুর।

ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে জানায়, আল-আকসায় প্রবেশের অনুমতি না থাকায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে দেওয়া হয়নি।

ফিলিস্তিনের প্রচীন শহরটিতে শুক্রবার একাধিক চেকপোস্ট বসিয়ে মুসল্লিদের আলআকসায় প্রবেশে বাধা দেয়।

এ সময় ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের আটক করে বাসে তুলে পশ্চিমতীরে ফেরত পাঠিয়ে দেয়।

একইভাবে অবরুদ্ধ গাজা থেকেও কোনো মুসল্লিকে আলআকসায় আসতে দেয়নি ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

১৯৬৭ সাল থেকে ইহুদিবাদী দেশ ইসরাইল আন্তর্জাতিক নীতি ভঙ করে পশ্চিমতীর, গাজা ও জেরুজালেমসহ একের পর এক ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে যাচ্ছে।