শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গুলিতে নিহত ৪

অনলাইন ডেস্ক  ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। জানা গেছে, ভোটকে কেন্দ্র করে রাজ্যটির কুচবিহার জেলার শীতলকুচিতে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত চারজন। শনিবার (১০ এপ্রিল) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

খবরে প্রকাশ, সংঘর্ষের সময় গোলাগুলিতে এই চারজন নিহত হয়েছেন। নির্বাচন কমিশন এই ঘটনায় একটি প্রতিবেদন চেয়েছে। নির্বাচনের চতুর্থ দফায় রাজ্যের ৪৪ টি আসনে ভোটগ্রহণ চলছে।

পশ্চিমবঙ্গের গণমাধ্যম এভিপি আনন্দ জানিয়েছে, নিরাপত্তার দায়িত্বে থাকা সিএপিএফ বাহিনী গুলি চালিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কেন তাদের গুলি চালাতে হল তা খতিয়ে দেখা হচ্ছে।

গত কয়েকদিন ধরেই একের পর এক রাজনৈতিক হিংসার ঘটনায় শিরোনামে ছিল কুচবিহারের শীতলকুচি। বুধবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা হয়। থমথমে পরিস্থিতি ভোটের দিনে অন্য হিংসার চেহারা নিল গুলি চলার ঘটনায়।