বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:১৭
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান ছিল গুম-খুন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন

হেফাজতের যুগ্ম মহাসচিব জুনায়েদ ৭ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট  হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত এ আদেশ দেন।

২০১৩ সালের নাশকতার মামলায় আজ তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার রাজধানীর বারিধারা থেকে আলোচিত বক্তা জুনায়েদ আল হাবিবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০১৩ সালে হেফাজতের সহিংসতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।