রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রাত ৯টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা

ডেস্ক রিপোর্ট  রোজাদার ভাইবোনদের কথা বিবেচনা করে দোকানপাট ও শপিংমল বিকেল পাঁচটার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) দুপুরে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মোহা. শফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে রাত ৯টা পর্যন্ত রাজধানীর দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। তবে মার্কেটের মালিক সমিতিকে স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিত করতে হবে।

ব্যবসায়ীদের দাবি মুখে সরকার রবিবার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে রবিবার দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় আরও বাড়ানো হয়।