শনিবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:৫১
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

চলমান বিধিনিষেধে খোলা থাকবে শপিংমল

ডেস্ক রিপোর্ট  চলমান বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিধিনিষেধের সময়ে দোকানপাট ও শপিংমল খোলা থাকবে।

সোমবার ( ২৬ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, দোকান-শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত বহাল রেখেই বিধি নিষেধের সময় বাড়ানো হয়েছে। এখন থেকে দোকানপাট সকাল ১০ থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যান্য ক্ষেত্রে চলমান বিধিনিষেধ বহাল থাকবে।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধিনিষেধ দেওয়া হলেও তা খুব একটা কার্যকর হয়নি। পরে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। এরইমধ্যে ১৮ এপ্রিল রাতে এক বৈঠকে চলমান বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। সেই বিধি নিষেধ আরও এক সপ্তাহে বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়।