বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫২
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

পটুয়াখালীতে বাবা ও ভাইয়ের সহযোগিতায় স্কুলছাত্রীকে ধর্ষণ

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর কলাপাড়ায় নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ইউসুফ শিকদারকে প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে প্রধান আসামী ইউসুফ সিকদার (২১), খলিল সিকদার (৫৫) ও হাসান সিকদার (২৬) কে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে।

জানা গেছে- গত ২২ এপ্রিল ওই শিক্ষার্থী প্রতিবেশীর বাড়ি থেকে সন্ধ্যায় নিজ বাড়িতে ফেরার পথে ইউসুফ বাবা ও ভাইয়ের সহযোগিতায় তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে আটকে রেখে একাধিক বার ধর্ষণ করে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাবা বাদী মামলা দায়ের করলে তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়।