বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশাল বিভাগে একদিনে ৮৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

ডেস্ক রিপোর্ট  বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে উপসর্গ নিয়ে দুইজন ও করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০৬ জন। একই সঙ্গে মৃত্যু ছাড়াল ২৫৪।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। তিনি বলেন, নতুন ৮৫ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশালে ৩০ জন। এই নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৯৫ জন।

এছাড়া পটুয়াখালীতে নতুন করে ৬ জন শনাক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯২ জন। ভোলায় নতুন ১৮ জন নিয়ে মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৭১০ জন। পিরোজপুরে মোট আক্রান্ত ১ হাজার ৫৬৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৪ জন। বরগুনায় নতুন শনাক্ত ৩ জন নিয়ে মোট ১ হাজার ২১০ জন এবং ঝালকাঠিতে নতুন শনাক্ত ২৪ জন। মোট শনাক্ত দাঁড়িয়েছে ১ হাজার ২৩৪ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের তথ্য সংরক্ষক জে. খান স্বপন বলেন, গত ২৪ ঘণ্টায় এই ওয়ার্ডের আইসোলেশনে মোট ৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২ জনকে করোনা ওয়ার্ডে নেওয়া হয়েছে। ২ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। একজন করোনা পজিটিভ রোগী মৃত্যুবরণ করেছেন।

করোনা ইউনিটে মোট ১২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ৫৪ জনের করোনা পজিটিভ এবং ৭২ জন করোনা টেস্টের রিপোর্টের অপেক্ষায় আছে।

প্রসঙ্গত, সোমবার (২৬ এপ্রিল) ৬৬ জন শনাক্ত ও ৭ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। বরিশাল বিভাগে ২০২০ সালের ৯ মার্চ সর্বপ্রথম পটুয়াখালীর দশমিনায় নারায়ণগঞ্জ ফেরত এক শ্রমিকের করোনা ধরা পড়ে।