রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

অতিরিক্ত ডিআইজি হলেন হারুন সহ ৭ জন

ডেস্ক রিপোর্ট  পদোন্নতি পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।ডিসি পদমর্যাদার এই কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।তাকে ছাড়াও আরও ৬ জনকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

রোববার স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এই পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- সিআইডির পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের ‌উপকমিশনার আনিসুর রহমান, লালবাগ বিভাগের পুলিশের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিশেষ শাখার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক শেখ রফিকুল ইসলাম।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।