মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫১
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ভূমিসহ ঘর পাচ্ছে আরও ৫৩ হাজার গৃহহীন পরিবার

ডেস্ক রিপোর্ট  মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিসহ ঘর পাচ্ছে আরও ৫৩ হাজার গৃহহীন পরিবার। আগামী জুনে তাদের এসব ঘর হস্তান্তর করার কথা রয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চলমান গৃহনির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।

এ সময় ভিডিও কনফারেন্সর মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত ছিলেন সব বিভাগীয় কমিশনারসহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস। এ সময় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও প্রকল্প পরিচালক মো. মাহাবুব হোসেন।