সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:২৭
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে। সোমবার (৩মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে করোনার সংক্রমণ বাড়লেও তা বর্তমানে কমে এসেছে। তবে পার্শ্ববর্তী ভারতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে ভাইরাসটি। এ অবস্থায় বিশেষজ্ঞরা সতর্ক করেন যে, ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে ঢুকে পড়লে দেশের অবস্থা বিপর্যস্ত হবে।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা সতর্ক করেন যে, ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে ঢুকে পড়লে দেশের অবস্থা বিপর্যস্ত হবে। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। গত ২৬ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

প্রাথমিকভাবে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ রাখার কথা বলা হয়। তবে আজ স্বাস্থ্যমন্ত্রী বললেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।