মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ভেঙে গেলো বিল গেটস-মেলিন্ডার ২৭ বছরের সংসার

অনলাইন ডেস্ক  বর্তমানে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ ধনী বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটসের মধ্যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। তারা একসাথে ২৭ বছর সংসার করেছেন। এত বছর পর কেনো তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তা এখনো জানা যায়নি। মঙ্গলবার (৪ মে) রাতে এই বিচ্ছেদের খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

মেলিন্ডা গেটস নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে লিখেছেন, আমাদের সম্পর্কের বিষয়ে অনেক চিন্তাভাবনার পরে আমরা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। গত ২৭ বছর ধরে একটি আমরা একটি ফাউন্ডেশন (গেটস ফাউন্ডেশন) তৈরি করেছি যা সারা বিশ্ব জুড়ে কাজ করে।

এটি মানুষকে স্বাস্থ্যকর ও উৎপাদনশীল জীবনযাপন করতে সক্ষম করে তোলে। বিবাহ বিচ্ছেদ হলেও আমরা ফাউন্ডেশনে একসাথে আমাদের কাজ চালিয়ে যাব।

বিল গেটস এবং তার স্ত্রী যৌথভাবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন। সংস্থাটি সংক্রামক রোগ এবং শিশুদের ভ্যাকসিন দেওয়ার মতো লড়াইয়ে বিলিয়ন ডলার ব্যয় করেছে।

ফোর্বসের তথ্য মতে, বিল গেটস বর্তমানে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ ধনী। এখন তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন ডলার।