মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ভোট পরবর্তী সহিংসতা নিয়ে মমতার বৈঠক, কড়া বার্তা

অনলাইন ডেস্ক  পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে একাধিক জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে। রাজনৈতিক এসব সংঘর্ষে তৃণমূল-বিজেপি এবং আইএসএফের অন্তত ১২ কর্মী-সমর্থকের মৃত্যু হয়েছে।এই অবস্থায় শপথ গ্রহণের একদিন আগে সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

সোমবার বিকালে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি ও কলকাতার সিপিকে নিজের বাসভবনে ডাকেন মমতা। তাদের সঙ্গে সহিংসতা বন্ধ নিয়ে বৈঠকে বসেন।

বৈঠকে তিনি পুলিশকে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে বলেন। বুধবার শপথ গ্রহণের পর দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

এর আগে সকালে সাংবাদিক সম্মেলন করেন মমতা। তিনি বলেন, রাজ্যবাসীকে আমি আবেদন জানাব, শান্তি বজায় রাখুন। অশান্তিতে জড়িয়ে পড়বেন না। কোনো সমস্যা হলে পুলিশকে জানান। তারা ব্যবস্থা নেবে। পুলিশকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে হবে।

এর পরই বিকালে রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদী, ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনারকে ডেকে বৈঠকে বসেন মমতা।

এদিকে ভোট পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপালকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার টুইট করে এই খবর দেন জগদীপ ধনখড়। রোববার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই বেশ কিছু সহিংসতার খবর পাওয়া গেছে।