মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:১০
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

উদ্বোধনের দিনই পদ্মা সেতুতে রেল চলবে

ডেস্ক রিপোর্ট  পদ্মা সেতুর উদ্বোধনের দিনই চালু হবে রেল সেতু। সেদিন থেকে ওই সেতু দিয়ে রেল চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার দুপুর ১২টায় মুন্সীগঞ্জের মাওয়া রেলস্টেশন ও ভায়াডাক্ট পরিদর্শনকালে তিনি এসব কথা জানান।

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, ইতোমধ্যে রেল সেতুর মূল কাজের প্রায় ৪১ শতাংশ শেষ হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের দিনই মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলবে রেল। মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত কাজের ৬৬ শতাংশ শেষ হয়েছে। মোট ৪টি রেলস্টেশনের বাকি কাজ খুব দ্রুত শেষ হবে বলেও জানান তিনি।

মাওয়া স্টেশন পরিদর্শন শেষে তিনি জাজিরার অংশ পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।

এ সময় উপস্থিত ছিলেন- রেল সেতু প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন আহম্মেদ, রেলের ডিজি ডিএন মজুমদারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।