বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২৬
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

সপরিবারে করোনায় আক্রান্ত দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক  করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুপুরীতে পরিণত ভারত। প্রতিদিনই ভাঙছে আগের দিনের আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড।

ভয়াবহ পরিস্থিতিতে করোনা হানা দিয়েছে বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোনের পরিবারে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন দীপিকা। তিনি একাই নন, আক্রান্তের তালিকায় রয়েছেন দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন, মা উজালা ও বোন অনিশা।

দীপিকার বাবা ভারতের সাবেক ব্যাডমিন্টন তারকা। ‘প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন’নামে তার নিজের একটি একাডেমি আছে।

সেই একাডেমির পরিচালক বিমল কুমার ভারতের গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন আগে করোনার উপসর্গ দেখা দেয় দীপিকার বাবা, মা ও বোনের। তাদের করোনা পরীক্ষা করানো হয়। তিনজনেরই পজিটিভ ফল আসে। বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসা চলছে দীপিকার বাবার। বাকিরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আপাতত সবার অবস্থা স্থিতিশীল রয়েছে। এ সপ্তাহেই প্রকাশ পাড়ুকোনকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।

এদিকে পরিবারের সঙ্গে দীপিকাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতের বিনোদনভিত্তিক গণমাধ্যম ফিল্ম ফেয়ার ও পিংকভিলা।

তারা জানিয়েছে, গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন দীপিকা। মা-বোনের মতো তিনিও বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা স্থিতিশীল।

এ নিয়ে ইনস্টাগ্রামে অবশ্য দীপিকা একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেস গত সপ্তাহে।

সেই পোস্টে দীপিকা লিখেছেন, ‘আমাদের মতো লাখো মানুষ (আমি ও আমার পরিবারসহ) ভালো থাকতে হিমশিম খাচ্ছি। করোনার এই সংকটকালে আমাদের মানসিক স্বাস্থ্যের পরিচর্যার কথা ভুলে গেলে চলবে না। এটাও সমান গুরুত্বপূর্ণ। মনে রাখবেন আপনি একা নন, আমরাও আপনার সহযাত্রী। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা আশাবাদী।’

কবির খান পরিচালিত ছবি ‘এইটি থ্রি’তে অভিনয়ে ব্যস্ত দীপিকা। ছবিতে তার স্বামী অভিনেতা রণবীর সিংও রয়েছেন। এছাড়া জন আব্রাহাম ও শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতেও কাজ করছেন তিনি।