সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, সকাল ১১:২৫
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

ব্লেম গেম থেকে বিরত থাকা সবার দায়িত্ব: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট  ঈদকে সামনে রেখে করোনাকালীন এই সংকটে রাজনৈতিক ব্লেম গেম থেকে বিরত থাকা সকলের দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বৃহস্পতিবার (১৩ মে) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব সরকারের সমালোচনার নামে এমন সব বিষয়ে অবতারণা করেন, যার জবাব আওয়ামী লীগকে দিতে হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যদিও যা জানতে চাই, তার জবাব তাদের কাছে পাই না।

তিনি বলেন, বেগম জিয়ার ভুয়া জন্মদিবস নিয়ে জাতির কাছে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার সঠিক জবাব বিএনপির পক্ষ থেকে আজও পাওয়া যায়নি।

বেগম জিয়া এখন অসুস্থ, তাই ১৫ আগস্টের মত নৃশংস হত্যা দিবসে তার ভুয়া জন্মদিন পালনের জন্য মির্জা ফখরুল ইসলাম জাতির কাছে ক্ষমা চাইবেন, এটাই মানুষ আশা করেছিলো বলেও মনে করেন ওবায়দুল কাদের। কিন্তু বিএনপি মহাসচিব তা না করে প্রতিদিনই এক একটা বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছেন।

সরকার নাকি বাংলাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে, বিএনপি মহাসচিবের এই বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকার নয়, ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন ২০০১ সালে ক্ষমতায় আসার পর দেশের মানুষের উপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল বিএনপি সরকার। ২১ হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছে। বিএনপির জামায়াত জোট সরকারের শাসনামলে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীর রক্তে দেশকে মৃত্যু উপত্যকায় বানিয়েছিলো। গুম, হত্যা, খুন, ধর্ষণ ও নির্যাতনের দেশে রূপান্তর করেছিলে তারা। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ৭১’এর পাক-হানাদারের নির্যাতনকেও হার মানিয়েছিলো।

দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ২৬ মার্চ দেশের বিভিন্ন স্থানে হেফাজত যে তাণ্ডব চালিয়েছিলো তার সঙ্গে বিএনপি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল বলেও জানান ওবায়দুল কাদের।