সোমবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৪৫
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

পটুয়াখালীতে ১৫শ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

পটুয়াখালীতে ১৫শ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শনিবার দুপুর ১২টার দিকে শহরের পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের অটক করা হয়।

আটককৃতরা হলেন পুরানবাজার মুদি ব্যবসায়ী পরোশ চন্দ্র সাহা (৫২) ও তার স্ত্রী পূর্ণিমা চন্দ্র সাহা (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী (ক) সার্কেলের জেলা পরিদর্শক আবু রেজা মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দুপুরে পুরান বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় পরেশের বাসা তল্লাশি করে কালো টেপ মোড়ানো দুটি জ্যামিতি বক্স উদ্ধার করা হয়। পরে পরেশের স্বীকারোক্তি অনুযায়ী ওই জ্যামিতি বক্সের মধ্যে ১৫শ পিস ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরেশের স্ত্রী পূর্ণিমাকেও আটক করা হয়।

মেহেদি হাসান আরো জানান, পরেশ ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে গোপনে মুদি ব্যবসার পাশাপাশি ইয়াবা ব্যবসা করে আসছিল। ঢাকার মিরপুর থেকে এক ব্যক্তির কাছ থেকে জব্দকৃত ইয়াবা কিছুদিন আগে পরেশ ও তার স্ত্রী পটুয়াখালী নিয়ে এনেছে।

অভিযানে অন্যান্যের মধ্যে আরো যারা অংশ নেন তারা হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খন্দকার জাফর আহমেদ, সহকারী উপ-পরিদর্শক জিএম হাফিজুর রহমান প্রমুখ।

প্রশাসনের তথ্য অনুযায়ী পটুয়াখালীর পুরান বাজার এলাকা মাদকের আখড়া বলে চিহ্নিত দীর্ঘদিন ধরে। একটি প্রভাবশালী মহল সেখানকার মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছিল।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।