শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

হামাসের সুড়ঙ্গ থেকে রকেট হামলায় কোণঠাসা ইসরাইল!

অনলাইন ডেস্ক  হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে রকেট হামলায় বিপর্যস্ত গোটা ইসরাইল। দেশটির বিভিন্ন শহরে গাজা থেকে বৃষ্টির মতো রকেট হামলা চালানো হচ্ছে। মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে, ভূগর্ভস্থ টানেল থেকে হামলা চালায় হামাস। তারা মাগাজি শরণার্থী শিবির থেকে এসব হামলা চালায়। তবে সেসব টানেলে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

এদিকে পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি ও ইসরাইলের সংঘর্ষে দুই ইসরাইলি সেনাবাহিনী আহত হয়েছেন। অপরদিকে ইসরাইলি হামলায় ১৪ ফিলিস্তিনি আহত হয়েছেন। তবে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি ফিলিস্তিনি প্রতিবাদকারীদের ছোড়া গুলিতে দুই ইসরাইলি সেনা আহত হয়েছেন।

ইসরাইলি সংবাদ মাধ্যম হারেৎজ জানিয়েছে, হামাসের ছোড়া রকেটে গাজা সীমান্তে ইসরাইলের দুই বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক দুইজন থাইল্যান্ডের। এ ছাড়া ওই হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সরোকা মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এশকল অঞ্চলে হামাস উপর্যুপরি রকেট হামলা চালায়। এতে ১০ ইসরাইলি হতাহত হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। মেগান ডেভিড অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে এ খবর জানায় আন্তর্জাতিক এ সংবাদ মাধ্যমটি।

ইসরাইলি সংবাদ মাধ্যম হারেৎজের বরাত দিয়ে বলা হয়, ফিলিস্তিনের গাজা অঞ্চল থেকে ৫০টি রকেট ওই অঞ্চলে আঘাত হানে। এর মধ্যে একটি রকেট গোলাঘর ও অপরটি আবাসিক এলাকায় বিস্ফোরিত হয়। এতে আবাসিক ভবন ও গোলাঘরের ক্ষয়ক্ষতি হয়।

এর আগে গাজার এরেজ ক্রসিং এলাকায় মর্টার শেলের হামলায় এক ইসরাইলি সেনা আহত হয়। ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, লরিগুলোকে মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার জন্য ক্রসিংটি চালু হওয়ায় হামাস মর্টার ছোড়ে।

মুসলিমদের পবিত্র প্রথম কিবলা আলআকসায় নামাজ পড়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশ ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত চলছে। সংঘাতের নবম দিনে ইসরাইলি হামলায় ২১৪ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। অপরদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের (হামাস) হামলায় ১২ ইসরাইলি নিহত হয়েছে।