মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

গো-মূত্র সেবন করোনা থেকে রক্ষা করে, দাবি বিজেপি নেতার

ডেস্ক রিপোর্ট  গরুর মূত্র সেবন করোনাভাইরাসের সংক্রমণকে রোধ করতে সহায়তা করে বলে দাবি করেছেন ভারতের ভোপালের সংসদ সদস্য এবং বিজেপি নেতা সাধভী প্রজ্ঞা ঠাকুর। মঙ্গলবার (১৮ মে) বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইকোনোমিকস টাইমস।

মহামারি করোনাভাইরাসের ভয়াবহ সংকটের বিরুদ্ধে লড়াই করছে ভারত। বিভিন্ন স্থানে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পরেছে। অনেকে সঠিক চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন। ঠিক এমন সময়ে বিজেপি নেতার এই মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সাধভী প্রজ্ঞা ঠাকুর দাবি করে বলেন, দেশি গরুর মূত্র সেবন আমাদের ফুসফুসের সংক্রমণ থেকে দূরে রাখে। আমার বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ছিল এবং প্রতিদিন গো-মূত্র সেবন করেছি। ফলে করোনার জন্য আমার অন্য কোনো ওষুধ গ্রহণ করতে হয়নি।

আমি করোনায় সংক্রমিত হইনি এবং এটা বিশ্বাস করি যে, গো-মূত্র সেবন করাতেই সৃষ্টিকর্তা আমাকে ভাইরাসটির সংক্রমণ থেকে রক্ষা করেছে, যোগ করেন তিনি।

অবশ্য এটাই প্রথমবার নয় যে বিজেপির এই নেতা বিভিন্ন রোগের চিকিৎসা ও নিরাময়ের জন্য গো-মূত্রের ব্যবহারের জন্য কথা বলেছেন। এর আগে তিনি একবার দাবি করেছিলেন, গো-মূত্র সেবন ক্যান্সার নিরাময়ে সহায়তা করে।