শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:৫৭
শিরোনাম :
প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়!

দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৫৭

ডেস্ক রিপোর্ট  কোভিড-১৯ এ বিপর্যস্ত বিশ্ব। কিছুতেই এই মহামারি থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। লাশের সারি বেড়ে বেড়ে পাহাড়সম হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ১২ হাজার ২৮৪ জনের মৃত্যু হলো করোনায়।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৪৫৭ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনে।

এর আগে বুধবার ৩৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। গত কয়েকদিনে মৃত্যুর সংখ্যা কমে আসার পর বুধবার থেকে পরিসংখ্যান আবার বাড়া শুরু করেছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

মার্চের শেষ দিকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ জোরালো হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু দুই-ই বাড়তে থাকে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশে সর্বাত্মক লকডাউন চলছে।