শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

আদালত স্বাধীন, তার প্রমাণ রোজিনার জামিন: কাদের

ডেস্ক রিপোর্ট  দেশে আদালত যে স্বাধীন তার প্রমাণ সাংবাদিক রোজিনার জামিন-এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

৪ দিন কারাভোগের পর রোববার সাংবাদিক রোজিনার জামিন হয়েছে। এরপর জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন লাইভ আলোচনা অনুষ্ঠানে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। নিজের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনো ধরণের হস্তক্ষেপ করেনি।

শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ দেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে, ৭৫ পরবর্তীকালে আর কোনো সরকার কার্যত কিছুই করেনি।

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা মায়াকান্না করছে, সেই বিএনপি ক্ষমতায় থাকাকালে সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করেছিল বলেও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গাড়ি চালু করার আগে অবশ্যই গাড়িকে জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। যাত্রীসহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরা নিশ্চিত করতে হবে বলে সতর্ক করে দেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বিষয়ে যাত্রী সাধারণ ও পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতা করার জন্য আহবান জানান।

ওবায়দুল কাদের বলেন, যতই বড় বড় মেগা প্রকল্প এবং সড়ক চার, ছয়, আট লেন হোক না কেন, সড়ক ও পরিবহনে নিরাপত্তা ফিরে না এলে জনগণ এর সুফল পাবে না।

সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন মন্ত্রী।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গত ১০ বছরে বাংলাদেশে যোগাযোগ খাতে যেই অসম উন্নয়ন সাধিত হয়েছে, বিগত কোনো সময়ে হয়নি।

তিনি বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মত বড় প্রকল্পগুলে চলমান, আশা করা হচ্ছে আগামী বছর এসব প্রকল্প উদ্বোধন করা হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় একাধিক ফ্লাইওভার নির্মিত হয়েছে, যা এই সরকারের আরও একটি সাফল্য।