মঙ্গলবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৮
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

মৃত্যুপথযাত্রী রোগীকে কালেমা পড়ে শোনালেন হিন্দু ডাক্তার!

অনলাইন ডেস্ক  ভারতে মৃত্যুপথযাত্রী মুসলিম কোভিড রোগীকে কালেমা তায়্যেবা পড়ে শোনালেন এক নারী চিকিৎসক। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রশংসায় ভাসছেন রেখা কৃষ্ণা নামের ওই চিকিৎসক।

গত ১৭ মে কেরালা রাজ্যের পালঘাট জেলার পতম্বিতে সিভানা হসপিটাল ও রিসার্চ সেন্টারে এ ঘটনা ঘটে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গলফ নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

খবরে বলা হয়, কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি পতম্বির ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক মুসলিম নারী। সেখানে তার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. রেখা কৃষ্ণা।

রেখাসহ অন্যান্য চিকিৎসকও বুঝতে পারছিলেন, ওই নারীকে সুস্থ করে তোলা কার্যত অসম্ভব। রোগীর বাড়ির সদস্যদের সে কথা জানিয়েও দেন তারা।

ডা. রেখা শুক্রবার ভারত থেকে মোবাইল ফোনে গলফ নিউজকে বলেন, ৫৭ বছর বয়সি ওই রোগী কোভিডে আক্রান্ত হয়ে নিউমোনিয়ায় ভুগছিলেন। তিনি ১৭ দিনের জন্য ভেন্টিলেটরে ছিলেন। তার পরিবার এবং আত্মীয়স্বজনদের আইসিইউতে ঢোকার অনুমতি ছিল না।

‘মৃত্যুর সময় আমি তার কষ্ট দেখতে পাচ্ছিলাম, কিন্তু একজন ডাক্তার হিসেবে আমি কিছুই করতে পারিনি।’

ডা. রেখা আরও বলেন, তাকে ভেন্টিলেটর থেকে নামানোর পর আমি কেবল ব্যথা কমাতে তার কাছে যাই এবং মুহূর্তের মধ্যে আমি কালেমা উচ্চারণ করেছিলাম— লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ {আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল}।

তিনি বলেন, এমনটা যে করব আগে থেকে ভাবিনি। মুহূর্তটা এমনই হৃদয়বিদারক ছিল, তাই আচমকা করে ফেলি। আমার বড় হয়ে ওঠা দুবাইতে। তাই ইসলাম ধর্ম সম্পর্কে অল্প বিস্তর জানি। সে কারণেই মৃত্যুপথযাত্রী করোনা রোগীর কানে কলমা পড়ে শুনিয়েছিলাম। এটা কোনো ধর্মীয় আচার নয়, মানবিক পদক্ষেপ। বিষয়টি প্রকাশ্যে আসার পর রেখার মানবিক প্রশংসা করেছেন সবাই।

গলফ নিউজ জানায়, ৩৭ বছর বয়সি রেখা দুবাইতে বড় হয়েছেন। রেখা সর্বশেষ গত মার্চে দুবাইয়ে তার দুই বাচ্চাকে নিয়ে ছুটিতে বেড়াতে গিয়েছিলেন।