মঙ্গলবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৮
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

‘ইসরাইলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নাই, ভবিষ্যতেও হবে না’

ডেস্ক রিপোর্ট  বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনোরকম কূটনৈতিক সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা নাচক করে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সম্প্রতি পাসপোর্টে ইসরাইর প্রসঙ্গে পরিবর্তন নিয়ে তিনি বলেন, পাসপোর্টের পরিবর্তনটা আন্তর্জাতিক নিয়মের জন্য করা হয়েছে। এতে কোনভাবেই ইসরাইলের উল্লসিত হওয়ার সুযোগ নেই। ইসরাইলের সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, ভবিষ্যতেও কোনো সম্পর্ক হওয়ার সম্ভাবনা নেই। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য ইসরাইল নিষিদ্ধ বা বন্ধ থাকবে। পাশাপাশি ইসরাইলিদের জন্যও পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসা বন্ধ থাকবে।

একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান আরও সংহত হয়েছে বলেও জানান তিনি।

সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলার মানুষের জন্য বিনামূল্যে লাশবাহী ফ্রিজিং গাড়ি প্রদান (অনলাইনে) শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের পাসপোর্টে ইসরাইলে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দেওয়া নিয়ে চলমান আলোচনা-সমালোচনার বিষয়ে হাছান মাহমুদ বলেন, ইতোমধ্যে সরকার এ সুবিধাটি উঠিয়ে নিয়েছে। ফলে ইসরাইল বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন ৷

তাহলে বাংলাদেশ কি ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সস্পর্কে জড়াতে চাচ্ছে- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রথমত পাসপোর্টের এ পরিবর্তনটা আন্তর্জাতিক নিয়মের জন্য করা হয়েছে। তাতে কোনভাবে ইসরাইলের উল্লাসিত হওয়ার সুযোগ নেই। ইসরাইলের সঙ্গে আমাদের কোন কূটনৈতিক সম্পর্ক নাই, ভবিষ্যতেও কোন সম্পর্ক হওয়ার সম্ভাবনা নেই।

তিনি বলেন, পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন বাংলাদেশি নাগরিকদের জন্য ইসরাইল নিষিদ্ধ বা বন্ধ থাকবে। একই সঙ্গে ইসরাইলিদের জন্য পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসা বন্ধ থাকবে। পৃথিবীর অনেক দেশের ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই। তাদের নাগরিকরা ইসরাইল ভ্রমণ করে না, তাদের পাসপোর্ট নিয়ে। কিন্তু পাসপোর্টে সে কথাটি উল্লেখ নাই। আমাদের পাসপোর্টে সে কথাটি উল্লেখ ছিল। সুতরাং আমাদের যে নীতি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে নীতি, ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে মানবতার বিরুদ্ধে যে অপরাধ নিয়মিতভাবে ইসরাইল সংঘটিত করে আসছে সেটার বিরুদ্ধে বাংলাদেশের যে অবস্থান সেটি একই জায়গায় আছে। বরং সম্প্রতি ইসরাইলের পক্ষ থেকে যেভাবে হামলা পরিচালনা করা হয়েছে এতে বাংলাদেশের অবস্থান আরও সংহত হয়েছে বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে।

সাংবাদিক রোজিনা ইসলামের জামিন নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রথমত রোজিনা ইসলাম গতকাল জামিনে মুক্তি পেয়েছেন। এজন্য সাংবাদিক সমাজের সঙ্গে আমি নিজেও সন্তোষ প্রকাশ করেছি। কিন্তু রোজিনা ইসলামের মুক্তির পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, এতে মনে হচ্ছে রোজিনা ইসলামের মুক্তির পর মির্জা ফখরুল ইসলাম সাহেবসহ বিএনপি খুশি হয়নি। বরং তারা চেয়েছিলেন রোজিনা ইসলাম আর কিছুদিন কারাগারে থাকুক। তাহলে তাদের জন্য যুক্তি করাটা সুবিধা হতো। সেজন্য হয়তো রোজিনার মুক্তিতে তিনি খুশি হতে পারেনি। আমার কাছে তাই মনে হয়েছে।

বৈশ্বিক মহামারি করোনার মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় বাড়ছে এর কারণ কি জানতে চাইলে মন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সঠিকভাবে দেশ পরিচালনা করছেন ৷ তিনি জীবন ও জীবিকা রক্ষা এই দুইটিকে সমন্বয় করে দেশ পরিচালনা করছেন তার বহিঃপ্রকাশ হচ্ছে করোনাকে আমরা অন্যান্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। পাশাপাশি আমাদের মাথাপিছু আয় বেড়েছে সেটা এখন পার্শ্ববর্তী দেশ ভারতকে ছাড়িয়ে গেছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও করোনা মহামারির মধ্যে সব কিছুকে সচল রাখা এবং প্রধানমন্ত্রীর জাদুকরী নেতৃত্বের কারণে এটি সম্ভব পর হয়েছে।