সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৮
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

আমাদের সম্পদ লুটপাট করছে আমেরিকা: সিরিয়া

অনলাইন ডেস্ক  সিরিয়ার সকল প্রাকৃতিক সম্পদ লুটপাট করছে এবং সন্ত্রাসীদেরকে পুনর্গঠিত করে দেশটির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ।

রবিবার (২৩ মে) লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলের একটি সাক্ষাৎকারে ফয়সাল মিকদাদ স্পষ্ট করে বলেন, আমেরিকা দামেস্ক সরকারের বিরুদ্ধে সন্ত্রাসীদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। মিকদাদ আরো বলেন, আমেরিকা ও মিত্র জোটের সেনারা সিরিয়ার ভেতরে তেলবাহী গাড়িগুলোতে হামলা চালাচ্ছে।

তার ভাষ্যমতে উগ্র তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলে আমেরিকা ২০১‌৪ সালে সিরিয়ায় সামরিক অভিযান চালায়। তখন থেকেই মার্কিন সেনারা সিরিয়ায় অবস্থান করছে অথচ দামেস্ক সরকারের কাছ থেকে তারা অনুমতি নেয় নি।

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিশেষ চাপের মুখে পড়ে সে সিদ্ধান্ত থেকে বেড়িয়ে আসেন তিনি। এর আগে তিনি স্বীকার করেছিলেন যে, সিরিয়ার তেল ও প্রাকৃতিক সম্পদ লুটপাটের জন্য সেখানে মার্কিন সেনা অবস্থান করবে। এ কাজে তারা কুর্দি গেরিলাদেরকেও ব্যবহার করছে।