বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:০৬
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

ফিলিস্তিনি ইস্যুতে চাকরি হারালেন মোসাদ প্রধান!

অনলাইন ডেস্ক  নতুন গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের উপ-প্রধানকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে বলে জানা যায়।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সোমবার রাতে এক ঘোষণায় নেতানিয়াহু বলেন, মোসাদের উপ-প্রধান ডেভিড বার্নিয়াকে ইয়োসি কোহেনের স্থানে স্থলাভিষিক্ত করা হয়েছে।

দুই যুগেরও বেশি সনয় ধরে কুখ্যাত এ গোয়েন্দা সংস্থায় কাজ করছেন ৫৬ বছর বয়সি ডেভিড বার্নিয়া। সোমবার রাতে মোসাদের এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন ইয়োসি কোহেন পদত্যাগ করছেন এবং ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

তেল আবিবের বিজয়ের দাবি যে নিছক ফাঁকা বুলি ছিল তা মোসাদ প্রধানকে সরিয়ে দেয়ার ঘটনায় প্রমাণিত হলো। দৃশ্যত ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক শক্তি সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থতার জন্য কোহেনকে সরিয়ে দেয়া হয়েছে।

গাজা উপত্যকার আবাসিক ও বেসামরিক অবস্থানগুলোর ওপর ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ৬৬ শিশু ও ৩৬ নারীসহ ২৫৩ ফিলিস্তিনি বেসামরিক লোক নিহত ও ১৯৪৮ জন আহত হয়েছেন। অন্যদিকে গাজা থেকে প্রতিরোধ যোদ্ধাদের নিক্ষিপ্ত রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলে এক সেনা সদস্যসহ ১৩ জন প্রাণ হারিয়েছেন।