বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, দুপুর ১২:৪৬
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ইয়াসের হানায় ওডিশায় ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  ভারতের ওডিশায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১০ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় কর্মকর্তা সরোজ কুমার দত্ত আল জাজিরাকে বলেছেন, বুধবার (২৬ মে) সকালে ওডিশার কেওনঝড় জেলার পঞ্চপল্লী গ্রামে গাছের নিচে চাপা পড়ে একজন মারা গেছেন। এছাড়া রাজ্যের ময়ূরভঞ্জ জেলার জগন্নাথ খুন্তা গ্রামের একটি পুকুর থেকে ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী।

বুধবার (২৬ মে) সকালে ভারতের ওডিশার বালেশ্বর ও পশ্চিমবঙ্গের দিঘায় আঘাত হানে ইয়াস। ওডিশা ছাড়া পশ্চিমবঙ্গেও ইয়াসের হানায় দুজনের মৃত্যু ঘটে।

জি২৪ ঘণ্টা জানিয়েছে, ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইয়াস মোকাবিলায় ট্রাফিক পুলিশ কলকাতার গুরুত্বপূর্ণ ফ্লাইওভারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।