শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৮
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

ফিলিস্তিনিদের কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘ কর্মকর্তা

অনলাইন ডেস্ক  সম্প্রতি ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে ইহুদিবাদী ইসরাইলের পক্ষে কথা বলার ঘটনায় গাজাবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থীবিষয়ক ত্রাণ সংস্থা-আউএনআরডব্লিউএর পরিচালক ম্যাথিয়াস স্কামলে।

গাজাবাসীর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি এই অবরুদ্ধ উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক পাশবিক হামলায় নিহতদের প্রতি শোক ও সমবেদনাও জানিয়েছেন।

তিনি বলেন, গাজার বেসামরিক নাগরিকদের হত্যা করার কোনো ব্যাখ্যা থাকতে পারে না। গত দুই সপ্তাহ গাজা উপত্যকা ও সেখানকার অধিবাসীদের জন্য ছিল অত্যন্ত ভয়ঙ্কর।

এর আগে ইহুদিবাদী ইসরাইলের পক্ষে কথা বলে প্রচণ্ড সমালোচনা ও নিন্দার মুখে পড়েন জাতিসংঘের এ প্রতিনিধি। তিনি গত সোমবার ইসরাইলের ১২ নম্বর টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, কয়েকটি ব্যতিক্রম ছাড়া ইসরাইল গাজার বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়নি।

গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তাৎক্ষণিকভাবে স্কামলের ওই বক্তব্যের নিন্দা জানায়। হামাস ঘোষণা করে, আউএনআরডব্লিউএর পরিচালকের দায়িত্ব ফিলিস্তিনি শরণার্থীদের পৃষ্ঠপোষকতা দেওয়া, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি পাশবিক হামলার ব্যাখ্যা দেওয়া নয়।

গাজা উপত্যকার আবাসিক ও বেসামরিক অবস্থানগুলোর ওপর সাম্প্রতিক ইসরাইলি ভয়াবহ বিমান হামলায় ২৫৩ ফিলিস্তিনি নিহত ও ১৯৪৮ জন আহত হন।

গত ২১ মে রাত ২টায় মিসরের মধ্যস্থতায় উভয়পক্ষের সম্মতিতে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়।