শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:০৮
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

হামাসের পাল্টা হামলায় ইসরাইলের ৩৬৮ মিলিয়ন ডলারের ক্ষতি

অনলাইন ডেস্ক  গাজা ও জেরুজালেমে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলার জবাবে হামাসের পাল্টা রকেট হামলায় ইহুদিবাদী দেশটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

এই প্রথমবারের মতো ইসরাইল হামাসের হামলায় তাদের অর্থনীতির ব্যাপক ক্ষতির কথা স্বীকার করল। খবর তাসনিম নিউজের।

ইসরাইলি ম্যানুফেকচারারস অ্যাসোসিয়েশন সোমবার এক বিবৃতিতে বলেছে— ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকারীদের অপারেশন আল-কুদস্ নামে ১১ দিনের যে অভিযান চালানো হয়, তাতে ১.২ বিলিয়ন শেকেল (ইসরাইলি মুদ্রা) বা ৩৬৮ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।

গাজা থেকে বৃষ্টির মতো ছোড়া রকেট হামলার ভয়ে এ সময় ইসরাইলের দেড় হাজার প্রতিষ্ঠানের চার লক্ষাধিক কর্মী বাড়ি থেকেই বের হননি।

হামাসের হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসরাইলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানগুলো।