শনিবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:১৭
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত: মমতা

অনলাইন ডেস্ক  ভারতের উড়িষ্যার সীমান্ত পেরোচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। ঝাড়খণ্ডে বুধবার (২৬ মে) দুপুর পর্যন্ত ভারি বৃষ্টি হবে বলে জানিয়েছেন ভারতের আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।

বৃহস্পতিবার (২৭ মে) পৌঁছবে ঝাড়খণ্ডে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের ও জলোচ্ছ্বাসের কারণে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সবাইকে ত্রাণ সহযোগিতা পাঠানো হয়েছে।

তিনি আরও বোলেণ, পশ্চিম বঙ্গে এখন পর্যন্ত ৩ লাখের বেশি বাড়িঘর ক্ষতিগরস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ১৫ লাখ মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ইয়াস স্থলে আছড়ে পড়েছে। যার কারণে আগামীকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে। আগামীকাল পর্যন্ত সমুদ্রের অবস্থা উত্তাল থাকবে।

উড়িষ্যা প্রশাসন জানিয়েছে, বালেশ্বর থেকে ময়ুরভঞ্জের দিকে যাবে ইয়াস। তবে বিকেল পর্যন্ত বালেশ্বরের উপরেই অবস্থান করবে এই ঘূর্ণিঝড়। ওড়িশার ত্রাণ কমিশনার জানালেন, স্থলভাগে ইয়াসের হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০-১৪০ কিলোমিটার। তবে বালেশ্বর থেকে ময়ূরভঞ্জে ইয়াস ঢুকবে ১০০-১১০ কিলোমিটার গতিবেগে। তারপর ধীরে ধীরে কমবে ঝড়ের গতিবেগ।