শনিবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৪২
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

রাজধানীতে ছেলের সামনে বাবাকে কোপানো আরেক আসামি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট  রাজধানীর পল্লবী এলাকায় ছেলের সামনে সাহিনুদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে পল্লবী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এ আসামিকে গ্রেফতার করে র্যা ব-৪।

গ্রেফতার হওয়া আসামির নাম রাসেল হোসেন (২৬) ওরফে বাবু ওরফে কালা বাবু ওরফে কালু। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি।

এ নিয়ে সাহিনুদ্দিন হত্যার ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করা হলো। এই মামলার এজাহারভুক্ত আসামি ২০ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এর বাইরে তদন্তে নাম আসায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এ মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন চারজন।

এ ছাড়া এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া মনির ও মানিক নামের দুজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এই খুনের ঘটনার সিসিটিভি ফুটেজে মনির ও মানিককে কোপাতে দেখা যায়।

র‌্যাব ৪-এর গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, গতরাতে গ্রেফতার রাসেল ওরফে বাবুর বিরুদ্ধে পল্লবী থানায় হত্যা, চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ১৬ মে সাহিনুদ্দিনকে পল্লবীর সিরামিকস গেটে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় চার দিনের রিমান্ড শেষে বুধবার লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এমএ আউয়ালসহ তার দুই সহযোগীকে কারাগারে পাঠানো হয়েছে। এই দুই সহযোগী হলেন নূর মোহাম্মদ ওরফে হাসান ও জহিরুল ইসলাম ওরফে বাবু। তাদের মধ্যে আসামি নূর মোহাম্মদ দোষ স্বীকার করে বুধবার আদালতে জবানবন্দি দিয়েছেন।