শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:৪০
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৯০ দিনের মধ্যে করোনার উৎসের রিপোর্ট চাই: বাইডেন

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসের প্রকৃত উৎপত্তিস্থল নিয়ে তদন্তের গতি বাড়াতে গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘গোয়েন্দাদের উচিত দ্বিগুণ পরিশ্রম করা যাতে তথ্য বিশ্লেষণ করে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছনো সম্ভব হয় এবং ৯০ দিনের মধ্যে আমাকে রিপোর্ট দেওয়া যায়।’

বাইডেন জানিয়েছেন, এই প্রাণঘাতী ভাইরাসের উৎপত্তির দু’টি সম্ভাব্য কারণ নিয়ে দোলাচল রয়েছে। এটি কোনো সংক্রমিত প্রাণীর সঙ্গে মানুষের যোগাযোগ থেকে উদ্ভূত কিনা বা পরীক্ষাগার দুর্ঘটনার কারণে এসেছে কিনা তা জানতে হবে।

২০১৯-এ ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে প্রায় ১৭ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। ৩৪ লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে এই ভাইরাস। তবে বিজ্ঞানীদের একাংশের মতে মৃত্যুর প্রকৃত সংখ্যাটা আরও অনেক বেশি।