শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:৩৭
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

পারলে আমাকে হত্যা কর: চ্যালেঞ্জ গ্রহণ করে ইসরাইলি মন্ত্রীকে হামাস নেতা

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে দেওয়া ইসরাইলের হত্যা হুমকির জবাব দিয়েছেন।

ইহুদিবাদী দেশটির যুদ্ধমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি তেলআবিবকে ৬০ মিনিট সময় দিয়ে প্রকাশ্যে গাজার রাস্তা দিয়ে হাঁটেন। পারলে যেন ইসরাইলিরা তাকে হত্যা করে।

গাজায় সম্প্রতি ইসরাইলি আগ্রাসন সম্পর্কে বুধবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনওয়ার। ওই সংবাদ সম্মেলন শেষে তিনি এ চ্যালেঞ্জ ঘোষণা করেন।

ইসরাইলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ সম্প্রতি হুমকি দিয়েছিলেন, ইয়াহিয়া সিনওয়ারের পাশাপাশি হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মাদ দেইফকে হত্যা করতে চায় তেলআবিব।

এ সম্পর্কে সংবাদ সম্মেলনে ইয়াহিয়া সিনওয়ারকে প্রশ্ন করা হয়, তিনি এ হুমকিতে বিচলিত কিনা। উত্তরে এই সাহসী হামাস নেতা বলেন, হার্টঅ্যাটাকে বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু তার কাম্য নয়, তার চেয়ে বরং ফিলিস্তিনের স্বাধীনতাযুদ্ধে তিনি ইসরাইলি বিমান হামলায় শহীদ হতে চান।

সংবাদ সম্মেলন শেষ করে তিনি বলেন, আমি এখন থেকে বেনি গান্তেজকে ৬০ মিনিটের সময় দিচ্ছি। আমি এখান থেকে গাজার রাজপথ ধরে পায়ে হেঁটে নিজের বাসভবনে যাচ্ছি। পারলে যেন তারা আমাকে এই সময়ের মধ্যে হত্যা করে।

সংবাদ সম্মেলন শেষে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বাসভবনে হেঁটে যাওয়ার ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, তিনি নিজের প্রতিশ্রুতি বজায় রেখে পায়ে হেঁটে বাসায় গেছেন।

ইসরাইল গাজার বিমান হামলা চালিয়ে ২০০৪ সালের ২২ মার্চ হামাসের প্রতিষ্ঠাতা নেতা শেখ আহমাদ ইয়াসিনকে হত্যা করে। একই বছরের ১৭ এপ্রিল দখলদার ইসরাইলের একই ধরনের হামলায় হামাসের সহযোগী প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ রানতিসি নিহত হন। এর পর এ ধরনের হামলায় হামাসের নিচের সারির একাধিক নেতাকে হত্যা করলেও সংগঠনটির কোনো শীর্ষ নেতাকে আর হত্যা করতে পারেনি তেলআবিব।