বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:১০
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

ভোলায় বাসচাপায় চাপায় ৩ অটোরিক্সা যাত্রী নিহত,ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ

ভোলা প্রতিনিধি  ভোলা সদর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় দুই অটোরিক্সার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাচঁ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের- ই – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ঘূইংগারহাট নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সোহাগ (৩৫), আজিজ (৩০) ও সিরাজ (২৫)। তারা সদরেরর কমরদ্দি ও উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভোলা থেকে চরফ্যাশনগামী একটি বাস(বিসমিল্লাহ পরিবহন) ও বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই অটোরিক্সার তিন যাত্রীর মৃত্যু হয়। এসময় আরো পাচঁযাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ মোতায়েন করা রয়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন।

ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি।বাসটিকে আটক করে পরিস্থিতি স্বাভাবিক করেছি। উত্তেজিত মানুুষেকে শান্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক করেছি।

তিনি আরো বলেন, দূর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।পলাতক বাস চালককে আটকের চেষ্টা চলছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।