বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ১১:২০
শিরোনাম :
দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত

করোনায় ভারতে একদিনে প্রাণহানি ৩৪৬০

অনলাইন ডেস্ক  ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিন হাজার ৪৬০ জন। একইসময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৫ হাজার মানুষ। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ছাড়ালো দুই কোটি ৭৮ লাখ, মোট প্রাণ হারিয়েছেন তিন লাখ ২৫ হাজারের বেশি মানুষ। রবিবার (৩০ মে) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, টানা ১০ দিনের মতো দেশটিতে করোনা পজিটিভের হার ১০ শতাংশের নিচে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, করোনায় পিতামাতা হারানো শিশুদের সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে তাদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও তারা সাহায্য পাবে।

এদিকে আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার এক পরিসংখ্যানে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের হারের দিক থেকে ভারতকেও ছাড়িয়ে গেছে মালয়েশিয়া। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় প্রতি ১০ লাখে সংক্রমণের হার ২০৫ দশমিক ১। অন্যদিকে ভারতে এই সংখ্যা ১৫০ দশমিক ১। অর্থাৎ, ভারতের তুলনায় মালয়েশিয়ায় করোনার সংক্রমণের হার বেশি।