মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৯
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

বরিশালে হাসপাতালের গেটে সন্তান প্রসব

শামীম আহমেদ  হাসপাতালের জরুরী বিভাগে স্টাফ থাকা সত্বেও তাদের খবর দেওয়ার পরেও কেউ এগিয়ে আসেনি। ফলে প্রায় ২০ মিনিট হাসপাতালের গেটে ইজিবাইকের মধ্যে অপেক্ষার পর সেখানেই একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন মুক্তা বেগম নামের এক প্রসূতি।

ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সোয়া নয়টার দিকে জেলার বানারীপাড়া উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে। উপজেলার সৈয়দকাঠি এলাকার বাসিন্দা মোঃ শান্ত ইসলাম সাংবাদিকদের জানান, তার স্ত্রীর প্রসব বেদনা শুরুর পর নিজবাড়ি থেকে ইজিবাইকযোগে মুক্তা বেগমকে হাসপাতালে আনা হয়।

এসময় জরুরি বিভাগের স্টাফদের গিয়ে তার স্ত্রীর সমস্যার কথা বলে সহযোগিতা চাওয়া হয়। তিনি আরও জানান, প্রায় বিশ মিনিট হাসপাতালের গেটে ইজিবাইকে তার স্ত্রীকে নিয়ে অপেক্ষা করলেও হাসপাতালের কেউ এগিয়ে আসেননি। ততক্ষণে প্রসূতি মুক্তার প্রসব বেদনা বহুগুনে বেড়ে যায়। উপায়অন্তুর না পেয়ে হাসপাতালে ভর্তি রোগীর কয়েকজন নারী স্বজনদের সহযোগিতায় ইজিবাইকে থাকা পলিথিন দিয়ে কোনমতে ঢেকে রাখার পর হাসপাতালের গেটেই মুক্তা বেগম একটি পুত্র সন্তান জন্মগ্রহন করেন।

স্থানীয়দের অভিযোগ, বানারীপাড়া হাসপাতালে প্রসূতি রোগী আসলেই দায়িত্বপ্রাপ্ত স্টাফ কিংবা নার্সরা কোন কিছু না দেখেই একবাক্যে বলে দেন-রোগীর পানি নেই কিংবা বাচ্চা উল্টে গেছে। বেসরকারি ক্লিনিকে নিয়ে প্রসূতিকে সিজার করাতে হবে। ইতোমধ্যে রোগীর স্বজনদের এধরনের ভয়ভীতি দেখিয়ে পার্শ্ববর্তী ক্লিনিকে নেওয়ার সময় সড়কে প্রসূতিদের সন্তান প্রসব করার একাধিক ঘটনা ঘটেছে।

সার্বিক বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে হাসপাতালের কারো দায়িত্ব অবহেলার কারনে গেটে সন্তান প্রসবের ঘটনা ঘটে থাকলে সে ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।